বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রঙিন ফুলকপি ও ব্রকলির বাণিজ্যিক আবাদ ফেনীতে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
রঙিন ফুলকপি ও ব্রকলির বাণিজ্যিক আবাদ ফেনীতে

রঙিন ফুলকপি ও ব্রকলির বাণিজ্যিক আবাদ ফেনীতে। জেলার দাগনভূঞা উপজেলায় বাণিজ্যিভাবে শুরু হয়েছে রঙিন (বেগুনি বা রাণী গোলাপি ও হলুদ রঙের) ফুলকপি ও ব্রকলির আবাদ। এ ফুলকপি দেখতে যেমন সুন্দর, খেতে সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। উপজেলার কৃষকেরা সাধারণত সাদা ফুলকপির আবাদ করে থাকেন।

পৌর এলাকার জগতপুর গ্রামের অর্গানিক ভেজিটেবল গার্ডেন এর স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা মোঃ হাসান আহমেদ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৬০ শতক জমিতে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি, ব্রকলি ও বিভিন্ন ধরনের চাইনিজ ভেজিটেবল চাষ করছেন। উপজেলায় রঙিন ফুলকপি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এ তরুণ উদ্যোক্তা।অর্গানিক ভেজিটেবল গার্ডেনে গিয়ে দেখা গেছে, বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন হাসান। রঙিন ফুলকপি, ব্রকলি, বিটরুট, চাইনিজ ক্যাবেজ, চেরি টমেটো, শালগম, ধান, সরিষাসহ ফুলকপি ও বাঁধাকপির ব্যাপক আবাদ করছেন।

আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ হাসানের অর্গানিক ভেজিটেবল গার্ডেনে রঙিন ফুলকপি দেখতে এসেছেন। কেউ কেউ রঙিন ফুলকপি হাতে নিয়ে ছবি তুলছেন। অনেকে বাগান থেকেই কপি কিনে নিচ্ছেন। রঙিন ফুলকপি দেখতে আসা মোঃ মিজানুর রহমান বলেন, আমারও ইচ্ছা আছে রঙিন ফুলকপি চাষ করার। এ জন্য সামনাসামনি দেখতে এসেছি। ফুলকপিগুলো দেখতে খুব ভালো লাগছে। এর চাহিদাও দ্বিগুণ। খেতেও অনেক সুস্বাদু। স্থানীয় এক কৃষক জানান, এ প্রথম হাসান আহমেদের জমিতে রঙিন ফুলকপি চাষ দেখেছি। দেখতে খুব সুন্দর। বাজারে দামও বেশ ভালো। আগামীতে আমি এ রঙিন ফুলকপি চাষ করবো।

এ বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তা হাসান বলেন, আমি ৬০ শতক জমিতে রঙিন ফুলকপি, ব্রকলি, বিটরুট, চাইনিজ ক্যাবেজ, চেরি টমেটো, শালগম, ধান, সরিষাসহ ফুলকপি ও বাঁধাকপির আবাদ করছি। গেল বছর রঙিন ফুলকপির পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছিলাম। এ বছর ব্যাপকভাবে করার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। ফলনও হয়েছে ভালো। মূল্যও ভালো পাচ্ছি। তবে রঙিন হওয়ায় বাজারে এ ফুলকপির দাম দ্বিগুণ। এখন পর্যন্ত প্রায় ৮০০ কেজি রঙিন ফুলকপি বিক্রি করেছি। প্রায় ৮৫ হাজার টাকার কপি বিক্রি করা হয়েছে। প্রথম প্রথম একটু বেশি দামে বিক্রি করলেও এখন প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করছি। অনলাইনে অর্ডার পাচ্ছি। অর্গানিক ভেজিটেবল নামে ফেসবুক পেইজ আছে। সেখানে রঙিন ফুলকপির ছবি আপলোড করা হয়।

উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ কপি চাষে কোনো প্রকার বালাইনাশক ব্যবহার করা হয়নি, শুধু জৈব স্যার ব্যবহার করছেন বলে জানান তিনি। একই পরিমাণ খরচে অধিক লাভ হওয়ায় এ কপি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অন্যান্য কৃষকরাও। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্যোক্তা হাসানকে সরেজমিনে গিয়ে সকল ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা চাই সব কৃষকের মাঝে তথ্যপ্রযুক্তির নতুনত্ব পৌঁছে দিতে। সেই লক্ষ্যে কাজ করছি। আশা করছি তার দেখাদেখি অন্যান্য কৃষকরাও এ রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহী হবে। কৃষি অফিস বিভিন্নভাবে তাদের সহযোগিতা করে যাবো।

আরও পড়ুনঃ আগামীকাল ৮২তম জন্মবার্ষিকী দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, শিক্ষিত তরুণ উদ্যোক্তা মোঃ হাসান আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করে থাকেন। বাণিজ্যিকভাবে তিনি রঙিন ফুলকপি, ব্রকলি এবং চাইনিজ ভেজিটেবল চাষ করেছেন। এ ফসলগুলো দেখতে রঙিন হওয়ায় শহরের ভোক্তাগণ বেশি ক্রয় করে থাকেন। এজন্য শুরু থেকেই আমরা চেষ্টা করেছি কিভাবে কম বালাইনাশক ব্যবহার করে নিরাপদ ভাবে উৎপাদন করা যায় সেদিকটা খেয়াল রাখা এবং সেটা আমরা সফল হয়েছি।

ভবিষ্যতেও যে সকল তরুন কৃষকেরা ফসল আবাদ করতে আগ্রহী তাদেরকেও কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় তার প্রযুক্তি দিয়ে আমরা সহায়তা করে যাবো।
অর্গানিক ভেজিটেবল পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ নয়ন মনি সূত্রধর।

 

Spread the love
Link Copied !!