বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফুলবাড়ীতে রঙ্গিন বাঁধাকপির চাষে সাড়া ফেলেছেন সোহেল রানা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে রঙ্গিন বাঁধাকপির চাষে সাড়া ফেলেছেন সোহেল রানা

জেলার ফুলবাড়ী উপজেলায় রঙ্গিন জাতের বাঁধাকপি চাষ করে কৃষকদের মধ্য সাড়া ফেলেছেন, উপজেলার সোহেল রানা নামে এক কৃষক। দিনাজপুর ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ফুলবাড়ী অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে প্রথম বারের মতো খয়েরবাড়ী ডাঙ্গা গ্রামের কৃষক সোহেল রানা ৩২ শতাংশ জমিতে রঙ্গিন জাতের বাঁধাকপি রুবি -কিং চাষ করেছে। প্রথম বার চাষেই ব্যাপক সাফল্য আসায় অন্যান্য কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছেন।

কৃষি বিভাগের সূত্রটি জানায, শীতের অন্যতম সবজি বাঁধাকপি। বাঙ্গালিদের অত্যন্ত প্রিয় এ সবজি পুষ্টিগুণ সমৃদ্ধ। শীতের মৌসুমী সবাই বাঁধাকপির স্বাদ গ্রহণ করে। এ অঞ্চলে এবার নতুন করে চাষ শুরু হয়েছে রঙ্গিন জাতের বাঁধাকপি। রঙ্গিন বাঁধাকপি চাষে দ্বিগুণের বেশি লাভ আশা করছেন কৃষক সোহেল রানা। তিনি বলেন, সাধারণ বাঁধা কপির তুলনায় রঙ্গিন জাতের এ কপি বাজারে দাম ও চাহিদা বেশি হওয়ায় অন্যান্য কৃষকদের মাঝে এ কপি চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

কৃষক রানা বলেন, উপজেলা কৃষি অফিসের পরমার্শ ও সহায়তায় তিনি ৩২ শতক জমিতে এ কপি চাষ করেছেন। কৃষি অফিসের সরবরাহকৃত ৭৫০টি চারা, জৈব বালাই নাশক, কেঁচো সার, ফেরোফিন ফাঁদ ও জৈব স্প্রের মাধ্যমে সম্পূণ অর্গানিক পদ্ধতিতে এ রঙ্গিন কপি চাষ করা হয়েছে। এ বাঁধাকপি গুলো ৮০ থেকে ৯০ দিনের মধ্যে পরিপক্ক হয়ে বিক্রির উপযোগী হয়ে ওঠে। এ কপি দেখতে যেমন রঙ্গিন, সুন্দর ও স্বাদে হালকা মিষ্টি। সালাত হিসেবেও খাওয়া যায়।তিনি সবেমাত্র কাঁটতে শুরু করেছে। বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে এ কপি বিক্রি হচ্ছে। কপি চাষি জানায় ৩০ টাকা কেজি দরেও কপি বিক্রি হলে তিনি লাভবান হবেন।

জেলার ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার বলেন, ‘দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধিনে’ প্রথম বারের মতো এ বছর এ উপজেলায় পরীক্ষা মূলক একজন কৃষকের ৩২ শতাংশ জমিতে রঙ্গিন জাতের বাঁধাকপি রুবি-কিং চাষ করা হয়েছে। এ কপিতে সাফল্য আসায় আগামীতে এ জাতের কপির চাষ বৃদ্ধি করা হবে। তিনি বলেন এ বাঁধা কপি অ্যান্টি-অক্সিডেন্ট পুষ্টি গুণ সমৃদ্ধ। এটিতে রঙ্গিন ও সবুজ শাক-সবজির তুলনায় ভিটামিন ও আয়রন বেশি থাকে। কৃষি কর্মকর্তা বলেন এ কপিতে চর্বি নেই, পাশাপাশি আলসার ও ক্যানসার প্রতিরোধে খুবই কার্যকরী। স্বাদে হালকা মিষ্টি। সালাত হিসেবেও খাওয়ার উপযোগী।

আরও পড়ুনঃসরকারি কর্মচারীদেরকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে: গণপূর্ত মন্ত্রী

ফলে এটি খাওয়া মানবদেহের জন্য খুবই উপকারী। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া তার সাথে ও কৃষকের রঙ্গিন বাঁধাকপির ক্ষেত পরিদর্শন করেছেন। ফলন ভালো হয়েছে বলে তিনি উপস্থিত কৃষকদের নিকট সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আগামীতে জেলার অন্যান্য উপজেলা গুলোতে এ ধরনের রঙিন বাঁধাকপি চাষে কৃষকদের মাঝে উৎসাহ বাড়ানো হবে। এজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Spread the love
Link Copied !!