বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সরকারি কর্মচারীদেরকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে: গণপূর্ত মন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
সরকারি কর্মচারীদেরকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস কাঙ্খিত পর্যায়ের নয়। দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে সাধারণ মানুষকে সেবা প্রদান করে তাদের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে হবে।

আজ রাজধানীর স্থাপত্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থাপত্য অধিদপ্তর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, স্থপতি এবং প্রকৌশলীগণ সমাজের সবচেয়ে মেধাবী সন্তান। নিজস্ব মেধা, দক্ষতা ও যোগ্যতার সাথে কাজ করলে মানুষের আস্থা অর্জন সহজ হবে। সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় স্থপতিদের সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা কম। এরপরও অনেক সময় কাজে দীর্ঘসূত্রিতার অভিযোগ পাওয়া যায়।

অপর্যাপ্ত জনবল এবং কাজের পরিধি বৃদ্ধির কারণে এই দীর্ঘসূত্রিতা হতে পারে। এক্ষেত্রে অহেতুক বিলম্ব পরিহার করে যথাশীঘ্র দ্রুত কাজ সম্পাদন করতে হবে।  দেশের জেলা পর্যায়ে স্থপতিদের কাজ সম্প্রসারণের প্রয়োজনীয়তা উল্লেখ করে গৃহায়ন মন্ত্রী বলেন, প্রকৌশলী, স্থপতি ও প্ল্যানার্সদের কাজের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার সমন্বয় ঘটলে দেশের অবকাঠামো খাতে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। রাজধানী ঢাকার বাইরে জেলা পর্যায়ে স্থপতিদের কাজ করার সুযোগ রয়েছে এবং পরিকল্পিত উন্নয়নের স্বার্থে তা অপরিহার্য। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, শত প্রতিকূলতা সত্ত্বেও সবার আন্তরিক প্রচেষ্টা, দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকে সুচারুরূপে কাজ করলে আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সহজ হবে
অনুষ্ঠানে স্থাপত্য অধিদপ্তরের নিজস্ব অফিস ভবনের জন্য নকশা প্রণয়ন প্রতিযোগিতায় প্রথম ১০ জন স্থপতিকে পুরস্কৃত করা হয়। একই সাথে স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ গোপালগঞ্জের রসগোল্লা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিয়া, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!