ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আগামী ১০ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির। তিনি বলেন, যৌতুক আইনের ৩ ধারার একটি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছিলেন। মামলার কার্যক্রম স্থগিত থাকার পরও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন আসামিকে ১৫ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেন।
আরও পড়ুনঃ রাঙ্গামাটিরতে চেঙ্গী নদীর টিলায় সূর্যমুখীর হাসি
এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আসামি। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করে আদেশ দেয়।
আপনার মতামত লিখুন :