নোবেল শান্তি পুরস্কার পেলেন জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই
US unveils sanctions on ICC in move court condems as ‘assault on rule of law’
ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নাদিম (২৪) ও এমাম (২০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রিপন নামে জনৈক এক ব্যক্তি ওই জমি চাষ করতেন।
তিনি ওই জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাদিম ও এমাম একই গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, ‘নাদিম এবং এমাম তারা আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন।
মাছ মারতে বের হয়ে উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন তারা। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন।
আরও পড়ুনঃ চুয়াডাঙ্গায় পথচারী বৃদ্ধ নিহত বাসের ধাক্কায়
নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে মারা যায়। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।’
আপনার মতামত লিখুন :