বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

দিনাজপুরের রানীর বন্দরে বাস চাপায় নিহত ৪ জন


ইসরাত জাহান
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ণ
দিনাজপুরের রানীর বন্দরে বাস চাপায় নিহত ৪ জন

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিবন্দর উপজেলার রানীর বন্দরে আজ সকাল ৯টায় বিআরটিসির বাস চাপায় রিকশাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়েছে। দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আতাউর রহমান আজ দুপুর ১২ টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী জেলার চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, আজ সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি বিআরটিসির বাস রানীরবন্দর বাজার অতিক্রম করেছিল। এসময় জেলার রানীর বন্দর বাজারে খানসামার পাকেরহাট মুখি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাভ্যানকে ওই বিআরটিসি বাস প্রথমে ধাক্কা দেয়। এসময় চালকসহ ৩ আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যায় ।

ওই বিআরটিসির বাসের চাপায় দুর্ঘটনাস্হলে ৩ আরোহী ও রিকশাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়। নিহত ৪ জনের মধ্যে মধু বিক্রি করতে আসা ২জন চামকা নাগরিক এবং অন্য জনের মধ্যে একজন রিকশাভ্যান চালক ৷ অপরজন জেলার চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজারের বাসিন্দা। এ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এবং হাইওয়ে পুলিশসহ চিরিরবন্দর থানা পুলিশ।

আরও পড়ুনঃসোহেল রানার সাজা থেকে অব্যাহতি দিলেন আপিল বিভাগ

নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তারা। চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিআরটিসি বাস ফেলে রেখে চালকসহ স্টাফরা পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত ৪ জনের লাশ জেলার চিরিববন্দর থানা পুলিশের হেফাজত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশের সূত্রটি নিশ্চিত করেছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাতুল আল মামুন আজ মঙ্গলবার দুপুর সাড়ে১২টায় জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন,। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love
Link Copied !!