বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকের যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় পর্যটন খাতের উদ্যোক্তারা অংশ নেন। সাজেক সড়কে চলমান অচলাবস্থার কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা নিরসনই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

বৈঠকের শুরুতেই আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক বাধার কারণে সাজেক সড়কে চলাচলা বিঘ্নিত হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ সময় ধরে যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনে নেমে আসা স্থবিরতা এবং এর ফলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এই দীর্ঘস্থায়ী সংকটের কারণে যেকোনো মুহূর্তে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সংঘাত বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

পরিস্থিতি শান্ত করতে বৈঠকে বেশ কিছু সুনির্দিষ্ট ও সমন্বিত প্রস্তাব তুলে ধরেন সংশ্লিষ্টরা। এর অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। আলোচনার মাধ্যমে ধাপে ধাপে ভুলবোঝাবুঝি দূর করে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান খোঁজার ওপর বিশেষ জোর দেওয়া হয় বৈঠকে।

এ ছাড়া, সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করার এই অপচেষ্টায় যারা জড়িত এবং উসকানিমূলক কর্মকাণ্ডে মদদ জোগাচ্ছে, তাদের কঠোর জবাবদিহির আওতায় আনার বিষয়ে ঐকমত্যে পৌঁছান উপস্থিত সকলে। কারবারি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ভূমতি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সার্বিক আলোচনা শেষে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় সাজেকে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

Spread the love
Link Copied !!