বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শুভ প্রবারণা পূর্ণিমা আজ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
শুভ প্রবারণা পূর্ণিমা আজ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই পুণ্যার্থীরা বিহারগুলোতে সমবেত হয়ে ধর্মীয় অনুশাসন মেনে প্রার্থনা ও আচার পালন করছেন।

এই পবিত্র দিনে বৌদ্ধ বিহারগুলোতে নানা ধরনের ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে বুদ্ধপূজা, সংঘদান, ভিক্ষুদের পিণ্ডদান এবং অষ্টপরিষ্কার দান। এছাড়া পুণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করে নিজেদের জীবনকে শুদ্ধ করার প্রার্থনা করেন এবং বিশেষ প্রদীপ প্রজ্বলন করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস ওড়ানো। প্রবারণা পূর্ণিমার এই দিনে আকাশ প্রদীপের আলোয় মুখরিত হয়ে ওঠে এবং ফানুস ওড়ানোর দৃশ্য দেখতে সব ধর্মের মানুষ বিহারের আশপাশে জড়ো হন। এর মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে সব মহলে।

উল্লেখ্য, দীর্ঘ তিন মাস বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুরা এই প্রবারণা তিথিতে প্রবারণা বা আত্মশুদ্ধি লাভ করেন। এই উৎসবের মাধ্যমেই বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উৎসবের ক্ষণগণনা শুরু হয়, যা ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Spread the love
Link Copied !!