বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের ডেনিম পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, সম্প্রতি সমাপ্ত আগস্ট মাসে ডেনিম রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ওই একক মাসে ইউরোপীয় বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা আগের বছর একই সময়ে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো। আন্তর্জাতিক বাজারে সামগ্রিক আমদানির প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে এই অগ্রগতি অর্জন করেছে দেশের পোশাক খাত।

তবে বছরের প্রথম আট মাসের সামগ্রিক হিসাবে সামান্য পতন পরিলক্ষিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়কালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডেনিম রপ্তানি ৫ দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়ে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এর আগের বছর একই সময়ে এই অর্জনের পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো। বিশ্ববাজার থেকে ইউরোপীয় ইউনিয়নের মোট আমদানির ধারাও এই সময়ে কিছুটা মন্থর ছিল, যার ফলে সামগ্রিক বাজারে বাংলাদেশের হিস্যা সামান্য কমে ২৯ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

সামগ্রিক রপ্তানিতে কিছুটা ভাটার টান থাকলেও ইউরোপীয় অঞ্চলের বাজারে নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তুলনায় ডেনিম রপ্তানিতে বাংলাদেশ প্রায় ৩৪৪ মিলিয়ন ইউরোতে এগিয়ে রয়েছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে পাকিস্তান ও তুরস্কের মতো বড় সরবরাহকারীরা বড় ধরনের পতনের মুখে পড়লেও বাংলাদেশের পতনের হার ছিল তুলনামূলকভাবে বেশ কম। তিউনিসিয়া, কম্বোডিয়া এবং মরক্কোর মতো ঐতিহ্যবাহী রপ্তানিকারকদের অবস্থাও ছিল নিম্নমুখী।

এই সফলতার পেছনে সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থা ও উন্নত প্রযুক্তিগত সক্ষমতার বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে ওঠা শক্তিশালী শিল্প ভিত্তির কারণে বৈশ্বিক মন্দা ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ তার শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সফলতা বজায় রাখতে উচ্চমূল্যের পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি এবং ইউরোপীয় গ্রিন ডিলের মতো নতুন বাণিজ্য শর্ত পূরণের ওপর বিশেষ জোর দিতে হবে।

Spread the love
Link Copied !!