রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
নলছিটি দক্ষিণ রানাপাশায় ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, বিএনপির চাপে ফেসবুক পোস্ট মুছে ফেলার দাবি
রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
ঝালকাঠির নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২) এবং একই এলাকার মো. কালু গাজীর ছেলে মো. মেহেদী গাজী (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই (নিঃ) রুম্মান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন শহিদ মিয়ার অটো গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :