ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার (৩ আগস্ট) সন্ধায় তাকে উপজেলার নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় সুমন নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাইজেরিয়ান নাগরিকের নাম অস্ট্রিন বয়স ৩৯। নাইজেরিয়ান নাগরিক জানান তার স্ত্রী অসুস্থ তাই ভিসার জন্য দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করেছেন।
আটককৃত নাইজেরিয়ানের পাসপোর্ট অনুযায়ী দেখা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময় বিমান যোগে নাইজেরিয়া থেকে ঢাকায় আসেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভিসা জটিলতার কারণে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করেন এই নাইজেরিয়ার নাগরিক।
আব্দুর রহমান নামের নিজ কালিকাপুর এর এক বাসিন্দা জানান নাইজেরিয়ার নাগরিক একটি সিএনজি যুগে দালালের সহায়তায় নিজকালিকাপুর সুমনের বাড়িতে আশ্রয় নেয়। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর সে অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে লুকিয়ে থাকে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবি তাকে আটক করে।
আরও পড়ুনঃ ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধার দিকে সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরের নিজ কালিকাপুর থেকে নাইজেরিয়ান নাগরিক অস্টিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসামগ্রী জব্দ করা হয়
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান কালবেলাকে বলেন, অবৈধ পথে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে আটককৃত নাইজেরিয়ার নাগরিককে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায় নিজকালিকাপুর সীমান্ত দিয়ে সুমন, কবীর,মোতালেব, মজনুসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভারতে নাইজেরিয়ানসহ বিভিন্ন দেশের নাগরিক পাচার করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :