দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে। দেশ নেত্রী ফোরাম (বিএনপির) অঙ্গসংগঠন, ২৬ শেষ মার্চ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়, দীর্ঘ পনেরো বছর ধরে এই দেশনেত্রী ফোরাম দেশ ও সামাজিক উন্নয়নের কাজ করে আসছে।

ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলার মাঝে ও সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দেশ দল ও জনগণের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহন করে পরামর্শ ও সহযোগিতা করেছিলেন। যেমন: ১. মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ২.ব্যারিস্টার মওদুদ আহমদ ৩.ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ ৪. আবদুল্লাহ আল নোমান ৫. মোয়াজ্জেম হোসেন আলাল ৬. এস এ খালেক ৭. সাবেক সংসদ সদস্য, রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, সহ বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেছিলেন।

আরও পড়ুনঃ ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
প্রতিষ্ঠা কালিন চেয়ারম্যান ও মহাসচিব মৃত্যু বরন করায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা কে আহ্বায়ক ও সংগঠনের সাবেক ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন সদস্য সচিব করে ২০ আগস্ট ২০২৫ ইং ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠন টি দেশ দল ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :