বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

গাজিপুর চঞ্চল্যকর মামলার লুটের টাকা উদ্ধার হলেও চার্জশিট দাখিলে বিলম্ব


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
গাজিপুর চঞ্চল্যকর মামলার লুটের টাকা উদ্ধার হলেও চার্জশিট দাখিলে বিলম্ব

মামলার বাদীর ধারাবাহিকতা ও প্রশাসনের এজাহার ভুক্ত আসামি ৪ জনসহ গ্রেফতার ৭ জন। লুটের টাকা উদ্ধার সহ মেইন পরিকল্পনাকারী অফিসের সুপার ভাইজার জেল হাজতে আছে বাকিরা ডিবি পরিচয় দেওয়া উজ্জল, মিরাজ সহ ৪ আসামি জামিনে লুটের টাকা উদ্ধার হয়েছে এরপর ও চার্জ শিট দিতে বিলম্ব, ক্ষোব জানিয়েছে ভোক্তাভোগি।

গাজীপুরের মীরেরবাজার এলাকায় অবস্থিত মাল্টিপয়েন্ট বিজনেস সেন্টারে সংঘটিত ৯৮ লাখ টাকার ডাকাতির ঘটনায় পাঁচ মাস পার হলেও মামলার চার্জশিট দাখিল না করায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগী পক্ষের মধ্যে।

ঘটনাটি ঘটে গত ১৪ এপ্রিল বিকেলে। ওইদিন ডিবি পুলিশ পরিচয়ে ৪-৫ জনের একটি দল অস্ত্রের মুখে মাল্টিপয়েন্ট বিজি নামক একটি প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং অফিসের ভেতর থেকে নগদ ৯৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরদিন, ১৫ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের কর্ণধার ব্যবসায়ী শাহ মুহাম্মদ একরামুল হক।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। তদন্তের ধারাবাহিকতায় পিবিআই অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে উল্লেখযোগ্য পরিমাণ লুণ্ঠিত টাকা। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেয় সংস্থাটি।

তবে, মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সত্ত্বেও এখন পর্যন্ত চার্জশিট আদালতে দাখিল না করায় রহস্য দানা বেঁধেছে। বাদীপক্ষের অভিযোগ, “টাকা উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের মতো বড় অগ্রগতি হওয়ার পরও চার্জশিট না দেওয়াটা অসংগতিপূর্ণ ও সন্দেহজনক।”

আরও পড়ুনঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার

এ বিষয়ে পিবিআই-এর এক কর্মকর্তা জানান, “তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।”

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, “আমরা চাই, দ্রুত চার্জশিট দাখিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। দীর্ঘসূত্রতা যেন ন্যায়বিচারকে বাধাগ্রস্ত না করে।

Spread the love
Link Copied !!