বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেফতার। গতকাল বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল বেলায় রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর বাজার এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় এজাহারনামীয় আসামী মোঃ সুমন (৩৭), সহ-সভাপতি, পল্টন ১৩ নং ওয়ার্ড যুবলীগ-কে গ্রেফতার করেছে সিআইডি’র ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি টিম। সুমনের স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রাম। বর্তমানে সে রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকত।

তদন্তে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।

এসময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়।

উক্ত হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী

পরবর্তীতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তারিখে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রমনা মডেল (ডিএমপি) থানায় মামলা নং-০১, তারিখ- ০৫/০৯/২০২৪ খ্রি., ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর ধারা- ৩/৪/৬, রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছে যে, তিনি উক্ত হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামী ও পরিকল্পনাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য সিআইডি আদালতের নিকট আসামীর রিমান্ড আবেদন করেছে।

Spread the love
Link Copied !!