ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
সেলফি তোলার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের ভেতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাম্য শ্রীমঙ্গল উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা সুব্রত দে ও শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের ক্লার্ক রিতা দের ছেলে।তার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
পুলিশ জানায়, সাম্য দে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে যায়। সিলেটগামী ট্রেনের একটি ইঞ্জিন বন অতিক্রম করার সময় সে ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে যায়। এসময় ইঞ্জিনের ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে সে। পাশে থাকা দর্শনার্থীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ কেরানীগঞ্জে ব্যাংকে জিম্মি ঘটনার অবসান, ডাকাতদের আত্মসমর্পণ
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে বা কারো দায় থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :