ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
রেলের অস্থায়ী শ্রমিকদের তেজগাঁওয়ে অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। বকেয়া মজুরির দাবিতে বাংলাদেশ রেলওয়ের কিছু অস্থায়ী কর্মী রাজধানীর তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করে রেখেছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে তাঁরা এখানে অবস্থান করছেন। এর কারণে উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তিনটি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তাঁরা রেলের কর্মচারী নন। তাঁরা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।
আরও পড়ুনঃ ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ
অস্থায়ী কর্মীদের এই অবরোধ নিয়ে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, তারা এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
আপনার মতামত লিখুন :