প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ভাইরাল হয়। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবলিত প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকাটি ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির’–এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা) কমিটির, এমনটি বোঝানো হয়েছে। আর সে তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরীর নাম! আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরী (অমুসলিম শাখা)।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া প্যাড এবং তালিকা ভুয়া। এমন কোনো তালিকা করা হয়নি।
তালিকাটি প্রসঙ্গে পূজা চেরী তাঁর ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ছয় মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরী।
তিনি স্ট্যাটাসে লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
আরও পড়ুনঃ ২০২৫ সালে আসছে টেসলার সাশ্রয়ী গাড়ি
সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’
আপনার মতামত লিখুন :