বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ ৮ ব্যবসায়ী আটক


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ ৮ ব্যবসায়ী আটক

সিলেটে পৃথক অভিযানে ৫ হাজার ৭’শ ৬০ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটের বিয়ানীবাজার এবং সুনামগঞ্জের ছাতক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৯, সিলেট এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থেকে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন- হবিগঞ্জের আছিম মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া (২৩) ও কাজন মিয়ার ছেলে শাকিল আহমেদ জয় (২৫)।

একই দিন বিকেল সাড়ে ৩টায় দিনের অপর অভিযানে সুনামগঞ্জের ছাতক থেকে ৩ হাজর ৭’শ ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ছাতক উপজেলার মৃত মরম আলীর ছেলে রাকিব মিয়া (৩২), নারায়ণ দাশের ছেলে সূচক দাশ (২৭), হবিগঞ্জের আব্দুস সহিদের ছেলে কাবিল হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে মোফাজ্জল আহমেদ (২১), নুরুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম ও জিলাদ মিয়ার ছেলে জুবেল মিয়া (২৩)।

আরোও পড়ুনঃ ঘুড়ি সরিয়ে চলল মেট্রোরেল

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ জানিয়েছে।

Spread the love
Link Copied !!