বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে

রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় রান্নার কাজে সিলিন্ডার ব্যবহার করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই তারা সিলিন্ডার গ্যাস বাদ দিয়ে মাটির চুলায় লাকড়ি, কাঠ বা কাগজ পুড়িয়ে রান্না করতে শুরু করেছেন। বিশেষ করে বস্তি ও টিনের ঘরের বাসিন্দারা এই পরিবর্তনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ১২ কেজির সিলিন্ডার আরও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম আড়াই হাজার টাকার কাছাকাছি পৌঁছানোয় খেটে খাওয়া মানুষ তা কিনতে পারছেন না। অথচ মাত্র কয়েক মাস আগেও এর দাম তুলনামূলক কম ছিল। বর্তমান বাজারদরের সঙ্গে পাল্লা দিতে না পেরে সাধারণ মানুষ তাদের রান্নার ঐতিহ্যিক ও পুরোনো মাধ্যম মাটির চুলার শরণাপন্ন হচ্ছেন।

রাজধানীর শেরেবাংলা নগর ও আগারগাঁওয়ের বস্তাঞ্চল ঘুরে দেখা গেছে, তামান্না ও রহিমার মতো বহু নারী মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে খাবার তৈরি করছেন। স্বামী ও সন্তানদের নিয়ে কোনোমতে সংসার চালানো এসব নারীর স্বামীরা ছোটখাটো ব্যবসা বা দিনমজুরি করে যা আয় করেন, তা দিয়ে গ্যাসের সিলিন্ডারের চড়া দাম মেটানো সম্ভব নয়। তাছাড়া একটি সিলিন্ডার কিনতে একসঙ্গে আড়াই হাজার টাকা জোগাড় করাও তাদের জন্য অত্যন্ত দুরূহ একটি ব্যাপার।

এদিকে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ব্যবহার করতে গিয়েও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষকে। বর্তমানে লাকড়ির দামও প্রতি মণ ছয় শ টাকায় গিয়ে ঠেকেছে। চুলার ধোঁয়া ও কালির কারণে গৃহিণীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি রান্নার কাজেও বেশি সময় নষ্ট হচ্ছে। অন্যদিকে গ্যাসের ক্রেতা কমে যাওয়ায় এবং লাকড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লাকড়ি ব্যবসায়ীদের বিক্রি বহুলাংশে বেড়ে গেছে।

বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এবং সিলিন্ডারের দাম সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় প্রান্তিক মানুষের জীবনে নতুন সংকট তৈরি হয়েছে। মাসিক আয়ের বড় একটি অংশ কেবল রান্নার পেছনে ব্যয় করা অসম্ভব হয়ে পড়ায় তারা লাকড়ির চুলায় নির্ভর করতে বাধ্য হচ্ছেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে রান্নার জ্বালানির ব্যয়ভার সামলাতে না পেরে রাজধানীবাসীর এই অংশটি চরম বিপাকে দিন কাটাচ্ছেন।

Spread the love
Link Copied !!