শবে বরাতের সরকারি ছুটি কবে ? শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত।
এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে। এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা শবে বরাতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য নফল রোজা, দান সদকা ও এবাদত বন্দেগিতে মশগুল থাকেন।বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে সেটি জানা যাবে রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) রজব মাসের ২৮ তারিখ। রোববার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।
আরও পড়ুনঃ ঢাকায় শেনিয়াংয়ের বাতাসে মারাত্মক দূষণ
সেই হিসাবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে) শবে বরাত পালিত হবে। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়তে পারে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) (চাঁদ দেখার ওপর নির্ভর করবে)।
আপনার মতামত লিখুন :