ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নির্বাচনী তফশিল ঘোষনা করা হয়েছে। তফশিল অনুযায়ি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৬টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তিন প্যানেলে ৪১ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রার্থীরা প্রত্যেকেই নিজ নিজ প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন দিন রাত। প্রার্থীদের স্ব স্ব প্রতীকের পক্ষে যশোর, সাতক্ষীরা এলাকায় গণসংযোগ ও ভোট চাইতে দেখা যাচ্ছে।
প্যানেল তিনটি হচ্ছেঃ
১. মুসলিম আলী-অসীম কুন্ডু পরিষদ
২. রাজু-রিয়াদ পরিষদ
৩. রফিকুল ইসলাম-শাহীন কবীর পরিষদ।
এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহিদুল ইসরাম পলাশ মনোনয়ন জমা দেন।
মুসলিম আলী-অসীম কুন্ডু পরিষদের প্রার্থীরা হলেনঃ
সভাপতি; মুসলিম আলী, সহ-সভাপতি সফিউল আলম, বাবর আলী, শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, সহ-সম্পাদক রাকিবুল আলম জয়, রাজিব খান, অসীম কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ক্রীড়া ও প্রচার সম্পাদক আবু হাসান মিলন, কোষাধ্যক্ষ মাসৃুদ রানা বাবু ও সদস্য পদে আবুল হোসেন, ফজলুর রহমান, আবু কালাম ও দুলাল কুমার পান্ডে।
রাজু-রিয়াদ পরিষদের প্রার্থীরা হলেনঃ
সভাপতি সৌমেন মন্ডল রাজু, সহ-সভাপতি আসাদুজ্জামান, ফজের আলী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, সহ-সম্পাদক তরিকুল ইসলাম, সাহেদ কবির লিমন, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ^জিৎ ঘোষ, সদস্য পদে টিপু সুলতান, রুপক বিশ্বাস, তবিবর রহমান ও বরুণ ঘোষ।
আরও পড়ুনঃ বুধবার অর্ধশত নারী এমপির শপথ
রফিকুল ইসলাম-শাহীন কবীর পরিষদের প্রার্থীরা হলেনঃ
সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মাওলা, আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক শাহিন কবির, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ-সম্পাদক আব্দুর রহিম মনা, গৌতম সাহা, সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম, সদস্য পদে শাহিন মাহমুদ রাজু ও মিলন ঘোষ।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সদস্য মবিনুল ইসলাম মবিন ও এসএম তৌহিদুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। ১০ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৩ মার্চ বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল শুনানি, ১৫ মার্চ প্রত্যাহার এবং ১৮ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :