বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মিষ্টি আলুর বাম্পার ফলন পীরগঞ্জের করতোয়া নদী ঘেঁষা বালুচরে


ইসরাত জাহান
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
মিষ্টি আলুর বাম্পার ফলন পীরগঞ্জের করতোয়া নদী ঘেঁষা বালুচরে

মিষ্টি আলুর বাম্পার ফলন পীরগঞ্জের করতোয়া নদী ঘেঁষা বালুচরে। জেলার পীরগঞ্জ উপজেলায় বয়ে চলা করতোয়া নদীর তীর ঘেঁষে চতরা, বড়আলমপুর ও টুকরিয়া ইউনিয়নের চরঅঞ্চলে চাষিদের আশীর্বাদ হয়ে উঠেছে মিষ্টি আলু। কম খরচে সেচ, সার ও কীটনাশক প্রয়োগ এবং স্বল্প সময়ে বেশি ফলনে আনন্দিত চাষিরা। বিগত বছরে কিছুটা হতাশ থাকলেও এ মওসুমে হতাশা কাটিয়ে নতুন প্রযুক্তির মাধ্যমে মিষ্টি আলুর চাষাবাদে ঝুঁকেছেন কৃষকগণ।

করতোয়া নদীর জেগে ওঠা বালুচর কৃষকদের স্বপ্ন পূরণ করে চলছে। ধান, ভুট্টাসহ রবি ফসল উৎপাদন বেড়েছে অধিক হারে। তাই শুকনো মওসুমে অন্য ফসলের মধ্যে মিষ্টি আলু চাষে আগ্রহী হয়ে উঠছে এলাকার জমির মালিক ও বর্গা চাষিরা।এলাকার সফল চাষিরা জানান, চর অঞ্চলের বালু মাটিতে বন্যার গড়ানি এসে বালুচরের উর্বরতা বেড়েছে। কৃষক তাদের ইচ্ছে মতো সবধরনের সফলের চাষাবাদ করছেন। বালুচর কাউকে খালি হাতে ফিরে দেয় না।

করতোয়া নদী এলাকা ঘুরে কথা হয় মিষ্টি আলু চাষি ঘাষিপুর গ্রামের রাজু মিয়ার সাথে তিনি বলেন, বালুচর আমাদের এখন সোনার স্বপ্ন। আমরা বালুর নিচে যেকোন ফসলের বীজ বপন করি, সেই ফসল টাই বালুর নিচ থেকে হাসি মুখে ফুটে বেড়ে উঠছে। একসময় এ বালুচরে কোন আবাদ হতো না। এখন যে বীজ বপন করি সেটাই হয়ে যায় আমাদের নতুন স্বপ্ন। আগে এলাকায় জমি বিক্রি হতো সস্তা দরে এখন আর কেউ বালুচরে জমি বিক্রি করে না। কারণ বালুচর এখন কৃষকের আশার আলো।

কুয়াতপুর হামিদপুর গ্রামের আবু বক্করের ছেলে লিটন মিয়া জানান, করতোয়া নদী এলাকায় ম্যাচনার চরে প্রায় দেড় লাখ টাকা খরচ করে ২৩০ শতক জমিতে হাইব্রিড জাতের মিষ্টি আলু চাষ করেছি। লাল মিষ্টি আলুর বীজ মহাস্থান থেকে সংগ্রহ করে জমিতে রোপণ করি। অনেকটাই গোল আলুর মতো করে চাষ করেছি। এটি ৬০/৭০ দিনের মধ্যে জমি থেকে উঠানো যায়। বর্তমানে গাছ প্রতি ১০ থেকে ১২ টি আলু রয়েছে। তার ধারনা গাছ প্রতিটি গাছে দেড় থেকে দুই কেজি হারে আলু আসবে। বর্তমান মিষ্টি আলুর বাজার ৯০০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। শতক প্রতি ৩ মণ আলু আসবে এবং জমির আলু ৬/৭ লাখ টাকা বিক্রি হবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ কুমিল্লায় ব্যাপকভাবে সরিষা চাষ করা হয়েছে।

এলাকার অপরাপর চাষিরা জানান, মিষ্টি আলু আগের যুগ থেকেই এ এলাকায় জনপ্রিয়। এ এলাকার মিষ্টি আলু দেশের বিভিন্ন মোকামে আমদানি করা হয়। এবছর মিষ্টি আলুর (চারা) বা ডাল বন্যার পানি খেয়ে গেছে, এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ছিল । তার পরেও উচু জমির (চারা) বা ডাল রোপণ করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান, কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কোকি – ১৪, বারি – ৭,৯,১২সহ কয়েকটি জাতের মিষ্টি আলু উপজেলার ৪ শ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। চাষিরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চাষাবাদ করছে। ইতিমধ্যে চাষিরা হাটবাজারে বিক্রি করছে। আবহাওয়া চাষিদের অনুকূলে থাকায় ফলন অনেকটাই ভালো হয়েছে। তাছাড়াও বাজারে মিষ্টি আলুর চাহিদা প্রচুর।

Spread the love
Link Copied !!