ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল সালোয়ার কামিজ। আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন বেলা ১১টার দিকে তার অবস্থায় মৃত্যু হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, মগবাজার রেলগেটের পাশে সকালে সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। তখন সেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে ইনসাফ আল বারাকা হাসপাতলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে পরবর্তীকালে তারাই ঢাকা মেডিকেলে নিয়ে যান।
আরও পড়ুনঃ মাহে রমজানে স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের
এসআই আরও জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছে। আর ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :