বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ব্যানারে নেই জিয়ার ছবি, ডিসিকে অপসারণের আলটিমেটাম ছাত্রদলের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
ব্যানারে নেই জিয়ার ছবি, ডিসিকে অপসারণের আলটিমেটাম ছাত্রদলের

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই ঘটনার জেরে জেলা প্রশাসক আল-মামুন মিয়ার অপসারণ দাবি করে মাঠে নেমেছে জেলা ছাত্রদল। সম্প্রতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে, আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ডিসিকে অপসারণ করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের স্বাক্ষরে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ঘটে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি আলোচনা সভায়, যেখানে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। নির্ধারিত মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি রাখা হয়নি, যা দেখতে পেয়ে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও লোকজনের মধ্যে প্রথম দফায় তীব্র অসন্তোষ ও হট্টগোল শুরু হয়। পরবর্তীতে আয়োজকরা দ্রুত ভুল সংশোধন করে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করার ব্যবস্থা করেন এবং অনুষ্ঠান পুনরায় শুরু করা হয়। তবে অনুষ্ঠানের একপর্যায়ে এক বক্তা বারবার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সম্বোধন করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ওই বক্তার বক্তব্যের সময় জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ তুলেছে ছাত্রদল, যা উপস্থিত জনতাকে ক্ষুব্ধ করে তোলে।

এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন যে, আলোচিত ব্যানারটি জেলা প্রশাসক নিজেই নির্ধারণ করেছিলেন এবং অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত অন্য কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানতেন না। পরবর্তীতে অনুষ্ঠানে এসে তারা ব্যানারটি টাঙানো অবস্থায় দেখতে পান। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করলেও অসন্তোষ প্রশমিত হয়নি। ইতিমধ্যে এই পুরো ঘটনাটি খতিয়ে দেখার জন্য জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী একটি বিশেষ তদন্তের নির্দেশ প্রদান করেছেন। তবে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সরকারি মোবাইল ফোনে কল করে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Spread the love
Link Copied !!