বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

খেলতে খেলতে শিশুর নখের আঁচড় কিংবা রাগের বশে বড়দের খামচিতে ত্বকে সরু দাগ বা সামান্য রক্তপাত হলে অনেকের মনেই আতঙ্ক তৈরি হয়। এই ধরনের সাধারণ পরিস্থিতিতে অনেকেই ভাবেন যে অবিলম্বে টিটেনাস বা জলাতঙ্কের মতো মারাত্মক রোগের টিকা নিতে হবে কি না। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মানুষের নখের সামান্য আঁচড় লাগলেই সঙ্গে সঙ্গে কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় না। ক্ষতের গভীরতা, চামড়া কেটেছে কি না এবং আক্রান্ত ব্যক্তির পূর্বের টিকা নেওয়ার ইতিহাস কেমন—এমন নানা বিষয়ের ওপর নির্ভর করে চিকিৎসা বা টিকার বিষয়টি।

আমাদের ত্বক শরীরের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে কাজ করে এবং অক্ষত থাকলে জীবাণু সহজে প্রবেশ করতে পারে না। নখের আঁচড়ে ত্বক কেটে গেলে সেই সুরক্ষায় সামান্য ফাঁক তৈরি হয়, যার ফলে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে। হাত ও নখের নিচে থাকা ময়লা থেকে ক্ষতে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে ক্ষতস্থান লাল হয়ে ফুলে গেলে বা পুঁজ জমলে। তবে সাধারণ মানুষের নখ থেকে জলাতঙ্ক ছড়ানোর কোনো নিশ্চিত প্রমাণ নেই, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মানুষ থেকে মানুষে এই রোগ সংক্রমণের আশঙ্কা নেই বললেই চলে।

মানুষের আঁচড়ের ক্ষেত্রে টিটেনাসের বিষয়টি কিছুটা ভিন্নভাবে বিবেচনা করা হয় কারণ এটি ক্লসট্রিডিয়াম টেটানি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তবে সব আঁচড়েই টিটেনাসের ঝুঁকি থাকে না, বরং ক্ষত কতটা গভীর এবং সেখানে মাটি বা ময়লা প্রবেশ করেছে কি না তা দেখতে হয়। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার নির্দেশিকা অনুযায়ী, যাঁদের প্রাথমিক টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে এবং শেষ পাঁচ বছরের মধ্যে বুস্টার ডোজ নেওয়া হয়েছে, তাঁদের সাধারণত নতুন করে টিকার প্রয়োজন হয় না। টিকার ইতিহাস অজানা থাকলে কিংবা ক্ষত গুরুতর হলে অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিটেনাস টিকা বা ইমিউনোগ্লোবুলিন নিতে হতে পারে।

আঁচড় লাগার পর এইচআইভি বা হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা নিয়ে অনেকের মনে ভীতি কাজ করলেও চিকিৎসকদের মতে মূল বিষয়টি হলো রক্তের সংস্পর্শ। সংক্রমিত ব্যক্তির রক্ত কাটা স্থানে না লাগলে সাধারণত এই রোগগুলো ছড়ায় না। তাই মানুষের খামচি বা আঁচড় লাগলে আতঙ্কিত না হয়ে প্রথমে প্রবাহমান পরিষ্কার পানি ও সাবান দিয়ে ক্ষতস্থান ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে এবং ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক জটিলতা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Spread the love
Link Copied !!