বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব শর্ত সাপেক্ষে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের বৈঠকে দীর্ঘ যাচাই-বাছাই শেষে এই হিসাবগুলোর ওপর থেকে লেনদেনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত কমিশন সভায় এসব হিসাব অবমুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে পরিচালিত এসব হিসাবের মাধ্যমে সাধারণত শেয়ারবাজারে লেনদেন সম্পন্ন হয়ে থাকে।

অবমুক্ত হতে যাওয়া এই বিও হিসাবগুলোর সিংহভাগই শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তাঁর পরিবারের সদস্যদের নামে নিবন্ধিত। মোট ৭৭টি হিসাব তাঁর ও তাঁর স্ত্রী, বাবা, বোন ও ভাইয়ের নামে খোলা হয়েছিল। বাকি ১৬টি হিসাব বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান ও তাঁর স্ত্রীর নামে রয়েছে। বিগত সরকারের সময়ে শিবলী রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের আমলে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজি ও অনিয়মের অভিযোগে এসব ব্যক্তির হিসাব ও কার্যক্রম নিয়ে নানা আলোচনা ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নিজস্ব উদ্যোগে এসব হিসাব জব্দ করেছিল।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এসব বিও হিসাবের ওপর কিছু কড়া শর্ত বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। হিসাবধারীরা বাজারে শেয়ার কেনাবেচা করতে পারলেও কোনোভাবেই ব্যাংক বা অন্য মাধ্যমে অর্থ উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন না। এমনকি এক হিসাব থেকে অন্য হিসাবে শেয়ার হস্তান্তর কিংবা ব্লক মার্কেটেও কোনো ধরনের লেনদেন করা যাবে না। তবে হিসাব সচল রাখতে বিনিয়োগকারীরা প্রয়োজনমতো অর্থ জমা করতে পারবেন এবং কোনো ঋণ থাকলে সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী তা সমন্বয় করতে পারবে। মূলত ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম জানিয়েছেন, বাজারের স্বার্থ ও সার্বিক দিক বিবেচনা করে শর্ত সাপেক্ষে এই ৯৩টি বিও হিসাবের লেনদেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে লিখিত নির্দেশনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সিডিবিএল বা সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড এই লিখিত নির্দেশনা পাওয়ার পরই হিসাবগুলো পুনরায় সচল করবে। উল্লেখ্য, সরকারের অন্যান্য তদন্ত সংস্থার নির্দেশে রাজনৈতিক ব্যক্তিদের যেসব হিসাব জব্দ করা হয়েছিল, সেগুলোর নিষেধাজ্ঞা আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে।

Spread the love
Link Copied !!