বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

গঙ্গা নদীর পানিবণ্টন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হতে চলায় ভারতের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শুষ্ক মৌসুমে দেশের পানির ন্যায্য হিস্যা ও স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংসদে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর ডিসেম্বরে শেষ হতে চলেছে। ১৯৯৭ সাল থেকে নির্ধারিত ফরমুলা অনুযায়ী প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ উভয় দেশের মধ্যে বণ্টিত হয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন বা নতুন ব্যবস্থা চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

গঠিত কারিগরি কমিটি দেশের সার্বিক স্বার্থ ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করছে বলে সংসদকে অবহিত করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা অববাহিকার দীর্ঘমেয়াদি সমস্যাগুলোরও স্থায়ী সমাধান আসবে। বাংলাদেশ নদীর ইকোসিস্টেম রক্ষা এবং নদীর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রতিবেশী দেশের ইতিবাচক সাড়া প্রত্যাশা করে।

এদিকে তিস্তা নদী অববাহিকার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে পৃথক একটি সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে সংসদ অধিবেশনে জানানো হয়। এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং সেচ সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পানিসম্পদের টেকসই ব্যবহারের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Spread the love
Link Copied !!