বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর কখনো ফিরে আসতে পারেনি এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ নীতিগত বিবৃতিতে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, দেশের বর্তমান গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান উন্নতি ধরে রাখতে বিরোধী দলসহ সকল রাজনৈতিক শক্তি ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে। সীমান্তের ওপার থেকে বিভিন্ন নির্দেশনা দিয়ে কখনো বিক্ষোভ আবার কখনো হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র যৌথভাবে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গড়ে ওঠা জাতীয় ঐক্যের আদলে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। পতিত স্বৈরাচারী শক্তিকে সমূলে উৎপাটন করতে এবং তাদের যেকোনো নাশকতামূলক কর্মসূচি রুখে দিতে সরকারি ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, অতীতে দীর্ঘ দেড় দশকের শাসনামলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নির্যাতন ও জুলুম চালিয়েছে, তার জন্য শর্তহীন অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই তাদের একতরফা ক্ষমা করে দেওয়ার বিষয়টি দেশের সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে না। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী নানা উসকানি দিয়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরি ও তাদের বাড়িঘরে হামলা চালানোর হুমকি দিচ্ছেন। ২০০৪ সালের হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ওই রাজনৈতিক দলের পুরোনো অপসংস্কৃতিরই অংশ।

বর্তমান সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কখনো পেটুয়া বাহিনীতে পরিণত না করলেও পরিস্থিতির প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ এবং অস্থিরতা সৃষ্টির পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় দোসরদের ইন্ধন রয়েছে বলে জানান তিনি। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো নাশকতার চক্রান্ত নস্যাৎ করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

Spread the love
Link Copied !!