বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালের হিজলা উপজেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত ও পোড়ানোর অপরাধে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত কিছুদিন আগে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় ইফরাস খান ট্রেডার্স নামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়। তবে সামান্য এই জরিমানায় এলাকার সাধারণ মানুষ সন্তুষ্ট হতে পারেননি এবং তারা দ্রুত কারখানাটি জনবসতিপূর্ণ এলাকা থেকে অপসারণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. গিয়াস উদ্দিন খান দীর্ঘদিন ধরে ওই এলাকায় কারখানাটি পরিচালনা করে আসছেন এবং বিভিন্ন স্থান থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে তা পুড়িয়ে থাকেন। পোড়ানোর সময় সৃষ্ট কালো ধোঁয়া ও উৎকট দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং কারখানার রাসায়নিক মিশ্রিত বর্জ্যপানি সরাসরি স্থানীয় খালে ফেলা হচ্ছে। এই প্রতিষ্ঠানের ঠিক পাশেই পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি জনবহুল বাজার রয়েছে। প্লাস্টিক পোড়ানোর কারণে নির্গত ধোঁয়া সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিবেশ রক্ষা ও দূষণ বন্ধের দাবিতে প্রায় দুই বছর আগে স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু এতদিনেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে খোলা পরিবেশে প্লাস্টিক বা পলিথিন পোড়ালে বাতাসে ডাইঅক্সিন ও ফিউরানের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়ায়। এর ফলে সাধারণ মানুষের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এবং শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণসহ নানা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হিজলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। তিনি জানান, জনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এই ধরনের কারখানা চালানো সম্পূর্ণ বেআইনি ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। অন্যদিকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানিয়েছেন যে ওই এলাকায় কোনো প্লাস্টিক কারখানাকেই ছাড়পত্র দেওয়া হয়নি এবং খুব শীঘ্রই কারখানাটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কারখানার মালিক মো. গিয়াস উদ্দিন খান স্বীকার করেছেন যে তিনি ছাড়পত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করছিলেন এবং প্রশাসনের নির্দেশনা মেনে এখন ছাড়পত্রের জন্য আবেদন করবেন।

Spread the love
Link Copied !!