বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যর উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছেন। রাজনৈতিক দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম যুক্তরাজ্য সফর। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত কর্মসূচি গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্য সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়াও তিনি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি গুরুত্ব পাবে।

সফরের একটি বড় অংশজুড়ে থাকবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়। সেখানে দেওয়া বক্তব্যে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন। এহতেশাম হক জানান, আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের নেতিবাচক প্রভাবের প্রসঙ্গগুলো প্রাধান্য পাবে।

এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে নিবিড় যোগাযোগের পরিকল্পনা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অবদান, অভিজ্ঞতা এবং তাদের প্রত্যাশার কথা শুনতে বিশেষ গুরুত্ব দেবেন এই রাজনৈতিক নেতা। এই কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর প্রবাসী কমিউনিটির উদ্যোগে তাকে একটি নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

Spread the love
Link Copied !!