সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন যারা। আয়ারল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার সিরিজের তৃতীয় ম্যাচ শেষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।
চোটের কারণে দলে নেই সাথী রানী। তার জায়গায় ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। তাছাড়া দলে জায়গা হারিয়েছে দিশা বিশ্বাস। তার জায়গায় ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। এই দুজনের পরিবর্তে দলে ডাকা হয়েছে জান্নাতুল সুমনা ও ফারিহা তৃষ্ণাকে।
সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।
আপনার মতামত লিখুন :