ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
টাইব্রেকারের আগে কান্নায় ভেঙে পড়েছিলেন এই গোলরক্ষক। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। টানটান উত্তেজনার ফাইনাল অবশ্য প্রথমে ড্র হয়েছিল। খেলা টাইব্রেকারে গড়ালে বাংলাদেশকে ম্যাচ জেতান গোলরক্ষক ইয়ারজান বেগম। তবে দুর্দান্ত এই পারফরম্যান্সের আগে কান্নায় ভেঙে পড়েছিলেন এই গোলরক্ষক।
রোববার (১০ মার্চ) নেপালের ললিতপুরে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে শিরোপা নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলরক্ষক ইয়ারজান বেগমের নৈপুণ্যে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তোলে সাইফুল বারী টিটুর শিষ্যরা।মূলত টাইব্রেকারে বাংলাদেশকে জিতিয়েছেন ইয়ারজান একাই। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটিই সেভ করেছেন তিনি। তবে টাইব্রেকার শুরুর আগেও বেশ নার্ভাস ছিলেন তিনি। ম্যাচের পর বিষয়টি জানিয়েছেন কোচ আরিফ আহমেদ পান্নু।
আরও পড়ুন; বেজোস-ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয়-তৃতীয় ধনী, শীর্ষে বেনাখ আরনো
তিনি বলেন, টাইব্রেকারের সময় ও কান্না করছিল। আমি বলেছিলাম, তুমি তোমার মতো খেল। একটা সেভ দাও। তোমার উপর আমার বিশ্বাস আছে। সে খেলেছে এবং বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। ওর জন্য শুভ কামনা। আসলে আমরা কোচরা পদ্ধতি বা টেকনিক শিখিয়ে দিতে পারি। আজকে জয়ের অবদান সম্পূর্ণ ইয়ারজানের অবদান। ওর ইচ্ছেতেই এটা হয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইয়ারজান বলেন, আজকে অনেক ভালো লাগতেছে। কোচকে ধন্যবাদ জানাই আমাকে এই পর্যায়ে আনার জন্য। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে সেরা গোলরক্ষক হয়েছি। এতে আমি খুবই আনন্দিত।
ফাইনাল জয়ের কৃতিত্ব নিজের বাবা এবং কোচকে দিয়েছেন ইয়ারজান। সেরা গোলরক্ষক হওয়ার কৃতিত্ব কাকে দিতে চান, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার বাবা ও কোচকে দিতে চাই।
আপনার মতামত লিখুন :