বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশ সফরের জন্য নতুন অধিনায়ক ও দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। লাল বলের সিরিজের দল থেকে ছিটকে যাওয়ার পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পাননি প্রোটিয়াদের নিয়মিত টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই দলের বাইরে থাকা এই তারকা ব্যাটারকে ছাড়াই বাংলাদেশ সিরিজের জন্য দল সাজাতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে। বাভুম অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে ওয়ানডে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজের কাঁধে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ১৫ সদস্যের এই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে, যেখানে বেশ কিছু নতুন মুখ ও পরিবর্তনের দেখা মিলেছে।

বাংলাদেশ সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন এবং মার্কো ইয়ানসেনের মতো শীর্ষ সারির তারকাদের ওয়ানডে দলে রাখা হয়নি। অন্যদিকে, অভিজ্ঞ হার্ডহিটার ডেভিড মিলার বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে কার্নালি ইয়াকস দলের হয়ে খেলায় ব্যস্ত থাকায় তিনিও এই সিরিজের বাইরে আছেন। টেস্ট সিরিজের স্কোয়াড থেকে কেবল তিন ক্রিকেটার অ্যানরিখ নরকীয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে সীমিত ওভারের এই দলে রাখা হয়েছে।

দীর্ঘ আট মাস পর এই বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে পেসার লুঙ্গি এনগিদের। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলার পর প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে ইনজুরিতে পড়ে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার। তাঁর সঙ্গে প্রোটিয়াদের পেস আক্রমণে আরও থাকছেন অ্যানরিখ নরকীয়া, জেরাল্ড কোয়েটজি ও ডুয়ান ইয়ানসেনরা, আর স্পিন আক্রমণে মহারাজের সঙ্গে লড়বেন বিজর্ন ফরচুইন। ওয়ানডে দলের পাশাপাশি একটি টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে সফরকারীরা, যে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে স্পিনার বিজর্ন ফরচুইনের হাতে।

দুই দলের মধ্যকার এই সাদা বলের লড়াই মাঠে গড়ানোর আগে অবশ্য লাল বলের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছে দল দুটি। এর আগে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, ফলে ঘুরে দাঁড়াতে শেষ টেস্ট জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। লাল বলের লড়াই শেষে আগামী ডিসেম্বরের শুরুর দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সীমিত ওভারের দ্বিপক্ষীয় লড়াই। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা তাদের বাংলাদেশ সফর শেষ করবে।

Spread the love
Link Copied !!