ঘুরলো মেট্রোর চাকা, যাত্রীরা আটকা ২ ঘণ্টা
যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবারও চলাচল শুরু হয়েছে সপ্নবাহন মেট্রোরেলের। এ সমস্যায় প্রায় ২ ঘণ্টা মেট্রোর ভেতরে আটকে পড়েছিলেন যাত্রীরা। আজ রোববার (৪ঠা ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে সিগন্যাল সমস্যা কারণে চলাচলে বিঘ্ন ঘটে।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ হঠাৎ মেট্রো চলাচল বন্ধ
তিনি জানিয়েছিলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস আবার চালু করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :