বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই নির্দেশিকায় প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া পরিচালনার সুনির্দিষ্ট নিয়মাবলি তুলে ধরা হয়েছে। এর আগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছিল। নতুন এই নির্দেশিকা প্রকাশের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

নীতিমালার নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ লটারির মাধ্যমে মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির খালি আসনগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। এই ভর্তি পরীক্ষার নম্বরবিন্যাসও নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেখানে দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫০ নম্বর এবং চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের বয়স নির্ধারণের বিষয়ে নীতিমালায় জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসরণ করার কথা বলা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হতে হবে এবং জন্মনিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ বছরের শিথিলতা রাখা হয়েছে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও স্থানীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে স্কুলগুলো পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে পারবে।

ভর্তি ফি ও আবেদন ফরমের দামের ক্ষেত্রেও কঠোর সীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফি ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলাকার ধরন ও প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ওপর ভিত্তি করে সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা ঢাকা মহানগরীর ইংরেজি ভার্সন প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে ওঠার সময় কোনো ধরনের পুনঃভর্তি ফি নেওয়া যাবে না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

Spread the love
Link Copied !!