ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
গোপালগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে । পঞ্চমী তিথির পূণ্য লগ্নে আজ বুধবার সকাল থেকেই বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয় । চলবে সন্ধ্যা পর্যন্ত।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পুস্পাঞ্জলী নিবেদন করেন ভক্তরা ।সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে দেবীর পূজা-অর্চনা করেন ।
সকাল থেকেই গোপালগঞ্জের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়িতে পূজা অনুষ্ঠিত হচ্ছে । পূজার পাশাপাশি পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে ।গোপালগঞ্জ শহরের বাজার কালিবাড়ির পূরোহিত দীপংকর চক্রবর্তী জানান, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।
আরও পড়ুনঃ ফিলিপাইনে গির্জার বারান্দা ধসে ৫৪ জন আহত
তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুনে এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করা হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অঞ্জলী প্রদান করেন ।
আপনার মতামত লিখুন :