ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
গোপালগঞ্জের কাশিয়ানীতে শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের সাথে ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে।সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নিহতরা হলোঃ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৯) এবং একই গ্রামের শহিদ মল্লিকের ছেলে সানাল মল্লিক(১৮)।কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাকিবুল ইসলাম জানান,পিরোজপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) দোলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ইঞ্জিন চালিত ট্রলির চালক রায়হান মল্লিক ঘটনাস্থলেই নিহত হয় এবং এসময় ট্রলির যাত্রী ও বাসের আরো ৫ জন আহত হয়। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাল মল্লিক নামে ট্রলির অপরযাত্রী মারা যায়। মারাত্মক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ যশোর আইনজীবী সমিতি নির্বাচন: মোর্তজা সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত দোলা
পরিবহন ও ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলি আটক করেছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :