বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ণ
একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত

যুক্তরাজ্যে একই সময়ে একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন কাশিম চৌধুরী নামের এক ব্যক্তি। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা এই ৫৬ বছর বয়সি ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে আসছিলেন। আদালতের রায়ে তাঁর বিরুদ্ধে আনা প্রতারণার নয়টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দীর্ঘ শুনানির পর জুরি সদস্যরা এই রায় ঘোষণা করেন। বিচার প্রক্রিয়ায় উঠে আসে যে, মহামারির সময়ে বাসা থেকে কাজের সুযোগকে কাজে লাগিয়ে তিনি আটটি ভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি বাগিয়ে নেন। এই সময়ে তিনি লাখ লাখ পাউন্ড বেতন হিসেবে গ্রহণ করলেও এর একটি বড় অংশই অবৈধভাবে অর্জিত হয়েছিল বলে আদালতে প্রমাণিত হয়।

আদালতের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি যে পরিমাণ কাজের চুক্তি করেছিলেন তা বাস্তবে অসম্ভব ছিল। একটি পর্যায়ে তাঁর সাপ্তাহিক কর্মঘণ্টার হিসাব নির্ধারিত সময়ের চেয়েও বেশি হয়ে দাঁড়ায়। একাধিক চাকরির চাপ এড়াতে তিনি বিভিন্ন সময় ভুয়া অসুস্থতার ছুটির আশ্রয় নেন এবং এক দপ্তরে কাজ করার সময় অন্য দপ্তরের ই-মেইল ঠিকানা ব্যবহার করে জালিয়াতি বজায় রাখেন।

সরকারি দপ্তরের অভ্যন্তরীণ তথ্য যাচাই ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে তাঁর এই জালিয়াতির বিষয়টি প্রথম প্রকাশ পায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু হলে আদালত তাঁকে জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই অপরাধের দায়ে তাঁর দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হতে পারে বলে প্রসিকিউশন পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আদালতে নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি অতীতে চাকরি হারানোর ভয়ের কথা উল্লেখ করলেও আদালত তা ধোপে টেকেনি। এছাড়া পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে আলাদা আরেকটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে অর্জিত সরকারি অর্থ পুনরুদ্ধারের জন্য আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।

Spread the love
Link Copied !!