বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. বা এপিএসসিএল সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে মোট ১৫টি শূন্য পদে সর্বমোট ৯০ জন কর্মীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, উপ-সহকারী প্রকৌশলী, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী এবং স্টোর হেলপার পদে এই নিয়োগ দেওয়া হবে। পদ ভেদে প্রার্থীদের প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর, বিকম, ডিপ্লোমা অথবা এসএসসি পাস হতে হবে। এছাড়া বিভিন্ন পদের জন্য ৫২ হাজার টাকা থেকে শুরু করে ১৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল বেতন নির্ধারিত রয়েছে।

আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়স আগামী ৩০ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং নিরাপত্তা প্রহরী পদের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বয়স সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত শিথিল করা হবে। ফায়ারম্যান ও নিরাপত্তা প্রহরী পদের জন্য নির্দিষ্ট শারীরিক মাপ এবং সুনির্দিষ্ট যোগ্যতার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

মূল বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালা অনুযায়ী আবাসন সুবিধা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। পদ ভেদে আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ৫৬ টাকা থেকে শুরু করে ২২৩ টাকা পর্যন্ত জমা দিতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইট লিংকের মাধ্যমে আগামী ২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

Spread the love
Link Copied !!