বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি নতুন সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ৭১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। পাহাড়ি জনপদ হিসেবে পরিচিত এই অঞ্চলে রাজনৈতিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঘোষিত এই কমিটিতে বোরহান উদ্দিন জিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান রাজু সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোড় জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন যৌথভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে আবদুর সাত্তারকে সিনিয়র সহসভাপতি এবং মো. হেলাল উদ্দিন মিয়াকে সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে। এ ছাড়া আহমদ উল্লাহ যুগ্ম সম্পাদক, শাহজাহান বাদশা সাংগঠনিক সম্পাদক, মো. হাসান সহ-সাংগঠনিক সম্পাদক ও শরীফ হোসেন অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কার্যকরী সদস্য পদে সাইদুল হক ছাদুসহ অন্যান্য নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে বিএনপির সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং দলকে আরও গতিশীল করতে তারা কাজ করবেন। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, জঙ্গল সলিমপুর এলাকাটি অতীতে বিভিন্ন কারণে আলোচনায় ছিল এবং বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ বজায় রয়েছে।

Spread the love
Link Copied !!