বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

বগুড়া জেলা পুলিশে ভ্রমণ বা টিএ বিলের ভাউচার জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের একটি চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই জালিয়াতির ঘটনায় জড়িত ৩১ জন পুলিশ সদস্যের মধ্যে ২৭ জন ইতোমধ্যে তাদের কাছে থাকা প্রায় দেড় কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। তবে এখনো চারজন পুলিশ সদস্য এবং হিসাবরক্ষণ অফিসের একজন অডিটর এই বিশাল পরিমাণ টাকা ফেরত দেননি। অভিযুক্তরা চাকরি বাঁচাতে এই অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছেন বলে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশ অফিস ও হিসাবরক্ষণ অফিসের একটি অসাধু চক্র পুলিশ সুপারের কম্পিউটার আইডি অবৈধভাবে ব্যবহার করে এই জালিয়াতি চালিয়ে আসছিল। গত ১৯ আগস্ট বিষয়টি পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের নজরে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপর পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলাম ও হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলমকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জালিয়াতির সাথে জড়িতদের শনাক্ত করা হয় এবং অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

অভিযুক্ত পুলিশ সদস্যদের দাবি, জালিয়াতির মাধ্যমে ব্যাংক হিসাবে আসা টাকার একটি বড় অংশ তাঁদের তুলে হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলম ও পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলামকে দিতে হতো। এদিকে আত্মসাৎ করা সরকারি অর্থ উদ্ধারের কৌশল হিসেবে সংশ্লিষ্টদের টাকা ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এর সুফল হিসেবে ২৭ জন পুলিশ সদস্য তাদের অংশের টাকা পর্যায়ক্রমে ফেরত দিলেও বাকি চার পুলিশ সদস্য এখনো তা দেননি। পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলামসহ ওই চারজনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

অন্যদিকে মহাহিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের একটি পৃথক তদন্ত কমিটি এই ঘটনায় হিসাবরক্ষণ অফিসের পাঁচ কর্মচারীর সংশ্লিষ্টতা খুঁজে পায়। জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আছাদুজ্জামান সরকার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অডিটর ফিরোজ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার দায়ে আরও চার কর্মচারীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। অডিটর ফিরোজ আলম এখনো আত্মসাৎকৃত অর্থ ফেরত দেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Spread the love
Link Copied !!