ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়বে। বিদ্যুতের নতুন এ দর ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। আজকেই (বৃহস্পতিবার) বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো, আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছর ধরে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে, আর উপরের দিকে বেশি বাড়বে। পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রাইসিং ফরমুলা মার্চ থেকে চালু হবে।
আরও পড়ুনঃ শুষ্ক মৌসুমে যমুনার ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যুতের দাম বৃদ্ধি কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে।
কিন্তু আজ জানান, ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :