ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
আইসিসি জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। আজ এক বিবৃতিতে মাসের সেরা ক্রিকেটার হিসেবে জোসেফের নাম ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন শামার।
শামারের সাথে মাস সেরা সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অভিষেক হবার পর দুর্দান্ত কেটেছে শামারের। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে এসেই প্রথম ডেলিভারিতে ১শর বেশি টেস্ট খেলা স্টিভেন স্মিথকে আউট করেন তিনি। ম্যাচের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন এই ডান-হাতি পেসার।
তবে দারুন বোলি সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজকে হারের লজ্জা থেকে রক্ষা করতে পারেননি শামার। কিন্তু ব্রিজবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দেন শামার। পায়ে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে তার অবিশ্বাস বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুনঃ দেশের ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে : নৌ প্রতিমন্ত্রী
দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেন শামার। ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। পুরো সিরিজে ৫৭ রান ও ১৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন শামার। এমন পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত মাস সেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েই পুরস্কার জিতে নিলেন শামার।
নারীদের বিভাগে মাস সেরা হয়েছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। তার সাথে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলি।
আপনার মতামত লিখুন :