বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

৭ ওভারেই ৯ উইকেট নেই পাকিস্তানের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
৭ ওভারেই ৯ উইকেট নেই পাকিস্তানের

৭ ওভারেই ৯ উইকেট নেই পাকিস্তানের  নেমে আসা ম্যাচে লক্ষ্যটা বেশ বড়ই হয়ে গিয়েছিল পাকিস্তান দলের জন্য। তার ওপর পাকিস্তানের এই টি-টোয়েন্টি দলে ওই অর্থে হার্ড হিটার বলতে কেউ নেই। বাবর আজমরাও চরিত্রের বাইরে গিয়ে তেমন কিছু করতে পারেননি।

ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ পাকিস্তান হেরেছে ২৯ রানে। ৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেটে ৬৪ রানে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে পাকিস্তানের শুরুটা অবশ্য আশা জাগানিয়াই ছিল। প্রথম দুই বলে শাহিবজাদা ফারহান মারেন দুই চার। তবে ওভারের চতুর্থ বলে আউট হন এই ওপেনার। এরপর থেকে পাকিস্তানের ব্যাটসম্যানেরা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। প্রথম ৩ ওভারেই ৫ উইকেট নেই, রান উঠে মাত্র ২০।

এরপর আসলে শুধু ম্যাচ শেষের আনুষ্ঠানিকতাই বাকি ছিল। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অধিনায়ক রিজওয়ান আউট হয়েছেন শূন্য করে। বাবর করেছেন ৩। দলের সর্বোচ্চ রান এসেছে পেসার আব্বাস আফ্রিদির ব্যাটে, ১০ বলে করেছেন ২০। ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে তোলে ১৬ রান। পরের ওভারে নাসিম শাহর ওভারে আরও ১৭। নাসিমের ওভারের প্রথম বলে জ্যাক ফ্রেসার ম্যাগার্কের আউটের পরও অস্ট্রেলিয়া এই ওভারে ১৭ রান তোলে। কাজটা মূলত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংসের প্রথম বলে রিভার্স সুইপে চার মারা ম্যাক্সওয়েল সেই ওভারেই ৪ মারেন ৪টি। অস্ট্রেলিয়ার ইনিংসটি মূলত টেনেছেন তিনিই।

আরও পড়ুন : পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের ফিরে আসার সম্ভাবনা
ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া ব্যাটসম্যান করেছেন ১৯ বলে ৪৩। ম্যাক্সওয়েল ছাড়া মার্কাস স্টায়নিসের ইনিংসও অস্ট্রেলিয়াকে ভালো সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেছে। নাসিমের শেষ ওভারে ২০ রানসহ তিনি করেছেন ৭ বলে ২১। ২ ওভারে ৩৭ রান দিয়েছেন নাসিম। হারিস দিয়েছেন ২ ওভারে ২১ রান। আফ্রিদি ২ ওভারে দিয়েছেন ২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৯৪ (ম্যাক্সওয়েল ৪৩, স্টয়নিস ২১; আফ্রিদি ১/৯, রউফ ১/২১)
পাকিস্তান: ৭ ওভারে ৬৪/৯( আফ্রিদি ২০*, হাসিবউল্লাহ ১২; অ্যালিস ৩/৯, বার্টলেট ৩/১৩)

Spread the love
Link Copied !!