ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাম ১.১ কোটি রুপি । এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করা ১৩ বছরের বৈভব সূর্যবংশীর নামটা আইপিএল নিলামে থাকাই ছিল বড় চমক।
সেই চমক আরও বাড়িয়ে দিয়ে বিহারের এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিল রাজস্থান রয়্যালস। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
আরও পড়ুন: মাত্র ৭ রানে অলআউট আন্তর্জাতিক ম্যাচে!
ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
আপনার মতামত লিখুন :