বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

হিলি দিয়ে আসছে পেঁয়াজ, বন্ধ আলু


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ
হিলি দিয়ে আসছে পেঁয়াজ, বন্ধ আলু

হিলি দিয়ে আসছে পেঁয়াজ, বন্ধ আলু। নতুন করে আলু রপ্তানিতে স্লট বুকিং না পাওয়ায় সোমবার ২ ডিসেম্বর সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের আমদানি। সবশেষ রোববার ১ ডিসেম্বর ১৪টি ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে গত সপ্তাহে আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরপর কয়েক দফায় বৈঠক শেষে আগের বুকিং করা আলু দিতে সম্মতি পাওয়া যায়। ফলে গত মঙ্গলবার থেকে আলু আমদানি শুরু হয়। তবে আগের স্লট বুকিংয়ের আলু শেষ হওয়ায় আজ সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। গত চার দিনে আগের স্লট বুকিংয়ের আলু এসেছে পাঁচ হাজার ৩০০ মেট্রিক টন।

আরও পড়ুনঃ সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ড. ইউনূস, আনন্দবাজারের প্রতিবেদন

এদিকে রোববার বন্দরে আমদানি করা ভারতীয় আলু বিক্রি হয়েছে ৬১-৬২ টাকা কেজি দরে। শনিবার ৩০ নভেম্বর বিক্রি হয় ৬০-৬১ টাকা। আজ সকালে হিলি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬৮-৭১ টাকা কেজি।

জানতে চাইলে ভারতীয় আলু আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, নতুন করে আলু আমদানিতে স্লট বরাদ্দ বন্ধ রেখেছে ভারত। ফলে আজ সকাল থেকে ভারতীয় আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে স্লট বুকিংয় কার্যক্রম চালু না করা পর্যন্ত আলু আমদানি বন্ধ থাকবে।

 

 

 

Spread the love
Link Copied !!