বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
হবিগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৩১ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় এ অবরোধ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ইদানিং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘনঘন চুরির ঘটনা ঘটে আসছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোনো কার্যাকরী পদক্ষেপ গ্রহণ করছে না তারা। এতে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ নবীগঞ্জে ২৫লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে শহরের টাউনহল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রেজেট হবিগঞ্জ’ এ চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া শহরের শহরের শ্মশানঘাট ও শায়েস্তানগর এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টা থেকে শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় ব্যবসায়ীরা রাস্তায় বসে অবরোধ করে রাখেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত চুরির সংঘটিত হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আশিকুর রহমাম প্রমুখ।
২ ঘণ্টা অবরোধ চলার পর অতিরিক্ত পুলিশ সুপার হাসেবুল ইসলাম এসে চোরদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার হাসেবুল ইসলাম জানান, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছ। বাকিদেরও গ্রেফতার করা হবে।
আপনার মতামত লিখুন :