সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে গতকাল শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ঢাকা ছেড়েছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
আরও পড়ুনঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ১৩ মার্চ রাষ্ট্রপতির দেশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে বলে জানান বঙ্গভবনের এক মুখপাত্র।
আপনার মতামত লিখুন :