বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়: জামায়াতের আমির


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়: জামায়াতের আমির

মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়।’সোমবার রাত ১০টার দিকে রংপুরের পাগলাপীরে জামায়াতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

উত্তরবঙ্গ সফর উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে যান জামায়াতের আমির। পথে রংপুরের পাগলাপীরে পথসভায় বক্তব্য দেন তিনি।শফিকুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল, একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি, (তারা) স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে। তারা কার্যত এ দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়।’

জামায়াতের আমির বলেন, ‘একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেভাবে মর্যাদা ও অধিকার পাওয়া দরকার, যেভাবে একটি সুন্দর শিক্ষাব্যবস্থা, মজবুত অর্থনীতি ও সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা পাই নাই। ৫৩টি বছর জাতিকে বিভক্ত করেছে।’

দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে নয়, বরং ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে আরেকটা গন্ডগোল লাগিয়ে রেখেছে।’

আরও পড়ুনঃ আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে: আবদুস সালাম

আওয়ামী লীগের নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, ‘মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। বিচার বিভাগকে তছনছ করেছে। আর্মি অফিসারদের খুন করেছে। জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে। শত শত নেতা-কর্মী খুন করেছে। আলেম-ওলামাকে খুন করেছে। পায়ে ডান্ডাবেড়ি, হাতে হ্যান্ডকাফ দিয়ে আলেম-ওলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির মামলার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘তিনি তিনবারের প্রধানমন্ত্রী। বলে যে ৩ কোটি টাকা তিনি মেরে খেয়েছেন। কোথায় খেলেন তিনি? তিনি তো একটা অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টে নিয়ে সেভ (সুরক্ষিত) করেছেন। একটা টাকাও মারেননি। তিন কোটির জন্য যদি এমন কষ্ট হয়, তাহলে তোমরা ২৬ লক্ষ কোটি টাকা যারা বাংলাদেশে চুরি করেছ, তোমরা তৈরি থাকো। তোমাদের পরিণতি ভয়ংকর। এ অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারও নেই।’

মঙ্গলবার সকালে গাইবান্ধায় জনসভা এবং দুপুরে মিঠাপুকুরে পথসভায় জামায়াতের আমিরের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 

Spread the love
Link Copied !!