বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, যা বলছে ইউক্রেন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, যা বলছে ইউক্রেন

সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, যা বলছে ইউক্রেন।ইউক্রেন সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে বন্দি বিনিময় চুক্তির আওতায় থাকা ৬৫ বন্দি নিহত হয়েছেন। এবার এ বিমান হামলা নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের সেনাপ্রধান। বুধবার (২৪ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনাপ্রধান বলেন, তাদের সেনারা ইলিউশিন ইল-৭৬ সামরিক বিমান ভূপাতিত করেছে। বুধবার সকালে এটি বেলগ্রুদে ভূপাতিত করা হয়। এতে বিমানে থাকা ৬৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনেস্কা প্রাভদা প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে, বিমানটি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে গতকাল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালানো হয়েছে। এতে করে আটজন নিহত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, বিমানটিতে বন্দি বিনিময়ের আওতায় থাকা ৬৫ ইউক্রেনীয় বন্দিকে নিয়ে যাওয়া হয়েছিল। হামলার কারণে তারাসহ ছয় রুশ ক্রু ও তিনজন লোক নিহত হয়েছেন। রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ইউক্রেনের সীমান্তে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বন্দি বিনিময়ের আওতায় বন্দিদের নিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুনঃ বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

আরআইএ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৬৫ জন বন্দি ছিলেন। এছাড়া বিমানে ছয়জন ক্রু ও তিনজন লোক ছিলেন। এটি রাশিয়ান ইলিউশিন ইল-৭৬ বিমান ছিল। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ায় ৬৫ বন্দির সবাই নিহত হয়েছেন।রাশিয়ার নিরাপত্তা সেবা সংশ্লিষ্ট চ্যানেল বাজা টেলিগ্রামে ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, একটি বিশাল বিমান মাটিতে পতিত হয়েছে। এ সময় এটি বিশাল ফায়ারবল আকারে এটি বিস্ফোরিত হয়।

ইল-৭৬ একটি সামরিক বিমান। এটি সেনা, কার্গো, সামরিক রসদ ও অস্ত্র পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এ ধরনের বিমানে সাধারণত পাঁচজন ক্রু ও ৯০ যাত্রী পরিবহন করা যায়।স্থানীয় গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, বেলগ্রুদের উত্তর-পূর্ব অঞ্চলের কোরোচানস্কি জেলায় একটি অনির্দিষ্ট ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। এছাড়া তদন্তকারী এবং জরুরি কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে।

Spread the love
Link Copied !!